শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

৯৯ কেজি পলিথিন জব্দ 

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৯৯ কেজি পলিথিন জব্দ ও আট মামলায় ১৪ হাজার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টায় কেরানিহাট সিটি সেন্টার ও কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির জন্য এবং মূল্য তালিকা না থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আটটি মামলায় ১৪ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। এসময় ৯৯ কেজি পলিথিন জব্দ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ